মুহতারাম! বর্তমান আধুনিক যুগে ড্রাই ক্লিনারের মাধ্যমে অপবিত্র বস্ত্র পরিষ্কার করা হয়। জানার বিষয় হলো, এর মাধ্যমে কোট ইত্যাদি পবিত্র হবে কি না?

নিবেদক: মুহাঃ আবু সালেহ, বগুড়া

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে পরিচ্ছন্নকারী যেকোনো পবিত্র তরল পদার্থ ব্যবহারের দ্বারা অপবিত্র কাপড় পবিত্র করা যায় বটে, তবে তার জন্য কাপড়কে সেই পদার্থে চুবালে কিংবা তা ব্যবহার করতঃ তা থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ার সাথে সাথে নাপাকির প্রভাব পরিপূর্ণ দূরীভূত হয়ে যাওয়া শর্ত। অন্যথায় পবিত্র হবে না।

সুতরাং ড্রাই ক্লিনারে সলভেন্ট, পেট্রোল ইত্যাদি ব্যবহার করে নাপাক কোট ধৌত করার ক্ষেত্রে কোট থেকে উক্ত তরল পদার্থ দু-এক ফোঁটা ঝরে পড়লে কিংবা মেশিনে পানি প্রবাহিত করতঃ তাতে নাপাকির কোনো আসর বাকী না থাকার শর্তে তা পবিত্র হয়ে যাবে। অন্যথায় নয়।

বিদায়াতুল মুবতাদী: ১/১২৮। হেদায়া: ১/১২৮। আহসানুল ফাতাওয়া: ২/৮৩।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,
ফাতাওয়া ও মাসায়েল