মুহতারাম! এক ভাইয়ের অজুতে শুধু সন্দেহ হয়। যেমন, হাত-মুখ ধোয়ার পর তার সন্দেহ হয়, এক হাত মনে হয় ধোয়া হয়নি। এভাবে সবসময় সে সন্দেহে থাকে। জানার বিষয় হলো, এখন তার পবিত্রতার ক্ষেত্রে করণীয় কী?
নিবেদক: মুহাঃ আদনান আহমাদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
সন্দেহের রোগীর ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, শরয়ী বিধান পালনে কিংবা যেকোনো সাধারণ বিষয়ে সন্দেহ তৈরি হলে সেই সন্দেহের প্রতি কোনো রূপ ভ্রুক্ষেপ না করে আপন গতিতে কাজ চালিয়ে যাবে।
অতএব, প্রশ্নোল্লিখিত ব্যক্তির অজুর মধ্যে তার কোনো অঙ্গ ধৌত করা না করার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হলেও সেদিকে ভ্রুক্ষেপ না করেই স্বাভাবিক নিয়মে অজু সম্পন্ন করে নেবে।
ফাতাওয়ায়ে নূরুল হুদা: ৩। তাতারখানিয়া: ১/২৬৮, যাকারিয়া। আদ্দুররুল মুখতার: ১/৫০০, দারুস সাকাফা।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল