মুহতারাম! আমি প্রতিনিয়ত ট্রেনে ঢাকা টু ফেনী যাওয়া-আসা করি। ট্রেন যখন ইস্টিশনে পাঁচ মিনিটের জন্য দাঁড়ায়, উক্ত সময়ের মধ্যে অজু করে নেওয়া সম্ভব; কিন্তু ইস্টিশনের কোন পাশে পানির ব্যবস্থা করা হয়েছে, তা বের করে নেওয়া দুষ্কর। এবং ট্রেন চলে যাওয়ার ভয়ে ট্রেন থেকে নামা হয় না। এমতাবস্থায় কি আমার জন্য তায়াম্মুম করা বৈধ হবে? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: সাখাওয়াত, ফেনী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিকোণে নামাজের সময় পানি ব্যবহারে অক্ষম এমন ব্যক্তির জন্য তায়াম্মুম করে নামাজ আদায় করা বৈধ।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ট্রেন থেকে নেমে বা ট্রেনের ভিতর অজু করা সম্ভব না হলে এবং এমতাবস্থায় নামাজের সময় শেষ হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করে নামাজ পড়ার অবকাশ আছে। অন্যথায় তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ হবে না।

উল্লেখ্য, ট্রেনের ভিতরে তায়াম্মুম করে নামাজ আদায় করলে তা পুনরায় আদায় করে নেওয়া আবশ্যক। কারণ ট্রেনে নামাজ পড়াটা নিজের কোনো বাধার কারণে হয়েছিল। আর শরয়ী মূলনীতি হলো, যখন বাধা চলে যায়, তখন নামাজ পুনরায় পড়ে নিতে হয়।

আদ্দুররুল মুখতার: ১/২১৭, রদ্দুল মুহতার: ১/২১৭


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল