মুহতারাম! এক গ্রামে এক ভদ্রলোক দীর্ঘদিন যাবত এক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি জানান, প্রস্রাবের কিছুক্ষণ পরে তার প্রবল ধারণা হয়, কিছু বের হয়েছে; কিন্তু বাস্তবতা অনুসন্ধানে গেলে সে কিছুই দেখতে পায় না। কিন্তু আবার কখনো কখনো সামান্য কিছু দেখতে পায়।
জানার বিষয় হলো, উক্ত ইমাম সাহেব ইস্তিঞ্জার পরে ইমামতি করতে গেলে এবং এরকম কিছু বের হওয়ার প্রবল ধারণা সৃষ্টি হলে এক্ষেত্রে তাঁর কী করণীয়?
নিবেদক: যুবাইর সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিকোণে যদি কোনো ব্যক্তির পেশাব-মূত্র থলি থেকে নেমে পুরুষাঙ্গের ভেতরেই থাকে, তাহলে অজু ভাঙবে না। আর যদি পুরুষাঙ্গের মাথায় প্রকাশ পায়, তাহলে ওযু ভেঙে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইমামের যদি নিশ্চিতভাবেই পেশাব বেরিয়ে থাকে বা লিঙ্গের আগায় পেশাবের ফোঁটা দেখা যায়, তাহলে সে নামাজ ছেড়ে অজু করে পুনরায় নামাজ পড়বে। সম্ভব হলে কাউকে খলিফা বানিয়ে যাবে, অন্যথায় কেবল সন্দেহের বশে নামাজ ছাড়ার কোনো প্রয়োজন নেই।
রদ্দুল মুহতার: ১/২৬২, যাকারিয়া। ফাতহুল কাদীর: ১/৩৯, রশিদিয়া।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল