মুহতারাম! বর্তমানে অনেক গায়রে মুকাল্লিদ দাবি করে, কোরআন শরীফ স্পর্শ করতে তাহারাতের প্রয়োজন নেই। তাহারাত ব্যতীতও কোরআন শরীফ স্পর্শ করা যাবে। অপবিত্র অবস্থায় কুরআন শরীফ ধরা যাবে না বলে হানাফিরা যে দাবি করে থাকে, তার কোনো ভিত্তি কোরআন-হাদিসে পাওয়া যায় না।

অতএব, মুহতারামের নিকট আমার সবিনয় অনুরোধ, এই বিষয়ে সঠিক বক্তব্য তুলে ধরে আমার মনের সংশয়-সন্দেহ দূর করবেন।

নিবেদক: মুঈনুদ্দীন তাহের

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিকোণে কোরআন শরীফ স্পর্শ করার জন্য তাহারাত আবশ্যক। হাদিসে তার স্পষ্ট বর্ণনা এসেছে এবং কোরআনের এক আয়াতেও তার ইঙ্গিত পাওয়া যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে গায়রে মুকাল্লিদীনরা যে দাবি করে, তাহারাত ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে, তা ঠিক নয়। বরং কোরআন শরীফ স্পর্শ করতে হলে পবিত্র হয়ে নিতে হবে।

কোরআনুল কারীম: সূরা ওয়াকিয়া, আয়াত ৭৯। মুয়াত্তা ইমাম মালেক: ১/২৪১।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,
ফাতাওয়া ও মাসায়েল