মুহতারাম! পুশ শাওয়ার দ্বারা শৌচকার্য করা হয়, এতে মানুষ হাত ব্যবহার করে না, যেহেতু এর পানি খুব স্পিডে বের হয়। জানার বিষয় হলো, এই নতুন পদ্ধতিতে হাত ব্যবহার ছাড়া পবিত্রতা অর্জন হবে কি না? এক্ষেত্রে করণীয় কী?

নিবেদক: জুবায়ের সাঈদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরীয়তের দৃষ্টিতে ইস্তিঞ্জার ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য হলো, নাপাকি নির্গত হওয়ার স্থানটি পরিপূর্ণরূপে পরিষ্কার করা। ফলে যেকোনো উপায়ে উক্ত স্থান পরিষ্কার করা হলে পবিত্রতা অর্জন হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইস্তিঞ্জায় শৌচকার্য করার সময় পুশ শাওয়ার ব্যবহার দ্বারা নাপাকির স্থান হতে যেহেতু নাপাকি পরিপূর্ণরূপে পরিষ্কার করা সম্ভব। বিধায় হাত ব্যবহার না করা হলেও এর মাধ্যমে পরিষ্কার করার দ্বারা পবিত্রতা অর্জন হয়ে যাবে।

ফাতহুল কাদীর: ১/২১৩, যাকারিয়া। বাদায়ুস সানায়ে: ১/১০১, যাকারিয়া। হিন্দিয়া: ১/১০৪, যাকারিয়া।

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,
ফাতাওয়া ও মাসায়েল