জনাব, আমার এক বন্ধু সিলসুল বাউল (অবিরাম প্রস্রাব পড়া) এর রোগে আক্রান্ত, যার কারণে সে মাযুরের বিধান অনুযায়ী অজু করে পুরো এক ওয়াক্তের নামাজ আদায় করে। ঘটনাক্রমে সেদিন সে অজু করে হালকা একটু বিশ্রাম নেওয়ার জন্য শয়ন করে, এরই মাঝে তার নিদ্রা চলে আসে। জানার বিষয় হলো, মাযুর ব্যক্তির নিদ্রার কারণে ওযু ভঙ্গ হবে কি? ইল্লতসহ জানাবেন।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরীয়তের দৃষ্টিতে মাযুর ব্যক্তির ওয়াক্তের মধ্যে সংশ্লিষ্ট ওযর ভিন্ন অন্য কোনো হাদাস সংঘটিত হলে ওযু ভঙ্গ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত মাযুর ব্যক্তি ওযু করার পর নিদ্রামগ্ন হওয়ায় তার অজু ভঙ্গ হয়ে গেছে। কারণ, সে যে ধরনের ওযরে আক্রান্ত, সেই ওযর ব্যতীত ওযু ভঙ্গকারী অন্য বিষয়ে সে সুস্থ মানুষের হুকুমের অন্তর্ভুক্ত।

আল-মাবসূত: ২/৩৫, রশিদিয়া। বাদায়ুস সানায়ে: ১/১১৫, দারুল হাদীস। হিন্দিয়া: ১/৯৫, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,
ফাতাওয়া ও মাসায়েল