মুহতারাম। আমার চাচাকে হাসপাতালে ভর্তি করানো হলে ডাক্তাররা ইঞ্জেকশন ও স্যালাইনের জন্য তাঁর হাতে ক্যানুলা স্থাপন করেন। মাঝে মাঝে ক্যানুলার পাইপে রক্ত চলে আসে। জানার বিষয় হলো, যদি পাইপে রক্ত আসে, মুখ বন্ধ থাকায় বের না হয়, তাহলে কি ওযু ভাঙবে?
নিবেদক: মাসউদ মুহসিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে সাবিলাইন ব্যতীত শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হওয়ার কারণে ওযু ভেঙে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত যদি আপনার চাচার শরীর থেকে বের হয়ে ক্যানুলার পাইপে চলে আসে, যদিও তা পাইপের বাইরে বের না হয়, তাহলেও ওযু ভেঙে যাবে। আর যদি বের হওয়া রক্ত গড়িয়ে পড়া পরিমাণ থেকে কম হয়, তাহলে ওযু ভাঙবে না।
শরহে বেকায়া: ১/৩১৩, দারুল কুতুবিল ইলমিয়া। বাদায়ুস সানায়ে: ১/১২২, যাকারিয়া। ফাতাওয়ায়ে শামি: ১/২৬২, যাকারিয়া।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল