মুহতারাম। জনাব দীদার সাহেব অযু করার সময় ড্রামের পানি শেষ হয়ে যায়। এবং ঐ সময় কারেন্টও ছিল না। তিনি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তখন তিনি “ফিজআপ” দিয়ে অযু করে নামাজ পড়েন। জানার বিষয় হলো, “ফিজআপ”, “আপ” ইত্যাদি দ্বারা অযু করলে অযু শুদ্ধ হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোঃ মাহমুদ বিন কাসেম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে যদি সাধারণ পানির মধ্যে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হওয়ার কারণে পানির স্বভাব তথা রং, গন্ধ ও স্বাদ দূর হয়ে যায় এবং পানির সাধারণ নাম পরিবর্তন হয়ে যায়, তাহলে উক্ত পানি দ্বারা পবিত্রতা অর্জন করলে পবিত্রতা অর্জন হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে দীদার সাহেব “ফিজআপ” বা “আপ” দিয়ে অযু করায় তাঁর অযু শুদ্ধ হয়নি এবং নামাজও হয়নি।
হেদায়া: ১/৩৩, ইসলামিয়া। তোহফাতুল ফুকাহা: ৩৭, মারুফিয়া। ফিকহুল হানাফি: ১/২৯, দারুল কলম।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল