মুহতারাম। সাধারণত আমরা প্রস্রাবের পর ইস্তিঞ্জার উদ্দেশ্যে টিস্যু পেপার ব্যবহার করে থাকি। তবে অনেক ক্ষেত্রে টিস্যু পেপার ভিজে নির্দিষ্ট অঙ্গের মাথা পর্যন্ত ভিজে যায়। জানার বিষয় হলো, এইভাবে ইস্তিঞ্জার পর পানি ব্যবহার না করে তাহারাত হাসিল করলে ঐ তাহারাত হাসিল হবে কি না? এক্ষেত্রে করণীয় কী? ইল্লত সহ জানাবেন।

নিবেদক: মোহাম্মদ আইয়ূব আলী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে তরল নাজাসাতে গলিজা শরীর বা কাপড়ে এক দেরহাম বা তার চেয়ে বেশি পরিমাণ লাগলে তা ধৌত করা ছাড়া পবিত্র হয় না। এর চেয়ে কম হলে তা ক্ষমাযোগ্য। সেক্ষেত্রে পানি ব্যবহার আবশ্যক নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে টিস্যু ব্যবহারের পর নির্দিষ্ট অঙ্গের মাথায় এক দেরহাম বা তার চেয়ে বেশি পরিমাণ প্রস্রাবের আদ্রতা লাগলে তা ধৌত করা আবশ্যক। অন্যথায় ধৌত করা আবশ্যক নয়।

গুনিয়াতুল মুতামাল্লী: ২৫, নামানিয়া।হেদায়া: ১/২১৩, জাকারিয়া।হিন্দিয়া: ১/১০৩, জাকারিয়া বুক।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল