মুহতারাম। সায়েম সাহেবের ভাগিনার বয়স ৫ মাস, সে এখনো দুগ্ধপোষ্য। সায়েম সাহেব একদিন তাকে কোলে নেওয়ার পরে সে বমি করে দেয়। জানার বিষয় হলো, দুগ্ধপোষ্য শিশু কারো কাপড়ে বমি করে দিলে সেই কাপড়ের হুকুম কী?

নিবেদক: আশরাফ জিয়া

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে মুখ ভরে বমি হলে তা নাপাক (তথা নাজাসাতে গলিজা) হিসাবে গণ্য হয়। মুখ ভরে না হলে তা নাপাক হিসাবে গণ্য হয় না। এক্ষেত্রে বমিকারীর বয়স ধর্তব্য নয়। চাই সে দুগ্ধপোষ্য শিশু কিংবা যেকোনো বয়সের হোক না কেন। আর শরীরে বা কাপড়ে নাজাসাতে গলিজা এক দেরহাম বা তার চেয়ে বেশি পরিমাণে লাগলে তা থেকে পবিত্রতা অর্জন করা আবশ্যক। এ নিয়ে নামাজ পড়া সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে সায়েম সাহেবের ভাগিনা দুগ্ধপোষ্য হওয়া সত্ত্বেও তার বমির উপর আলোচ্য মূলনীতি অনুযায়ী স্বাভাবিক বমির বিধানই আরোপ হবে।

ফিকহুল হানাফি: ১/৮৭, দারুল কলম। গুনিয়াতুল মুতামাল্লী: ১২৯, রশিদিয়া। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১০০, দারুল কলম।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল