মুহতারাম। মাসুম সাহেব সার্জারির কারণে পেশাবের রাস্তায় ক্যাথেটার লাগিয়ে রাখছেন। আর ক্যাথেটারের মাধ্যমে সর্বদা পেশাব বের হতে থাকে। এখন জানার বিষয় হলো, তিনি কীভাবে পবিত্রতা অর্জন করবেন?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে যে ব্যক্তির সর্বদা পেশাবের ফোঁটা নির্গত হতে থাকে, এতটুকু সময় পান না, যার মধ্যে পবিত্র হয়ে ঐ ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে পারেন। এমন ব্যক্তি মাযুর হিসাবে গণ্য হয়। আর মাযুর ব্যক্তির পবিত্রতার পদ্ধতি হলো, প্রত্যেক ওয়াক্তে একবার অযু করলে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত অযু বিদ্যমান থাকে। ওয়াক্ত শেষ হলে বা অন্য কোনো হদস সংঘটিত হলে তার অযু ভঙ্গ হয়ে যায়। তখন পুনরায় অযু করে নিলে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত অযু বাকি থাকে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে মাসুম সাহেব ওয়াক্তের শুরুতে অযু করে নিলে পবিত্র হয়ে যাবেন। এবং ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত অন্য কোনো হদস সংঘটিত না হলে তিনি পবিত্র হিসাবে বাকি থাকবেন।

রদ্দুল মুহতার: ১/৫৫৩, রশিদিয়া। হেদায়া: ১/২২৩, দারুল আকিদা। মুহিতুল বোরহানি: ১/১৮২, ইদারাতুল কোরআন।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল