মুহতারাম। আমরা সিলেটের জাফলংয়ে ট্যুরে গিয়েছিলাম। ঝর্ণার পানিতে গোসল করার সময় কানে পানি ঢুকেছিল। অনেক চেষ্টা করে পানি বের করতে পারিনি। তিনদিন পর সেই পানি বের হয়। পানি থেকে হালকা গন্ধ বের হচ্ছিল। জানার বিষয় হলো, এই পানি কি নাপাক? পানি বের হওয়ার কারণে কি অযু ভেঙে গেছে?

নিবেদক: রায়হান উদ্দিন যশোরী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী মূলনীতি অনুযায়ী কান থেকে পানি নির্গত হওয়ার ক্ষেত্রে যদি ব্যথা অনুভব হয়, কিংবা পুঁজ মিশ্রিত হয়ে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তাহলে তা পুঁজ হিসেবে ধর্তব্য হবে। ফলে অযু নষ্ট হয়ে যাবে। অন্যথায় নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে পানি ঢোকার তিনদিন পর আপনার কান থেকে উক্ত পানি নির্গত হওয়ার ক্ষেত্রে তা দুর্গন্ধযুক্ত হয়ে যাওয়ায় যেহেতু প্রবল ধারণা হয় যে, তাতে ক্ষত সৃষ্টি হয়েছে। তাই এর কারণে ধরা হবে আপনার অযু ভেঙে গেছে। এবং উক্ত পানি নাপাক বলে গণ্য হবে।

তবে যদি নিশ্চিত প্রমাণ হয় যে, তাতে কোনো ক্ষতের সৃষ্টি হয়নি, বরং উক্ত পানি জমে থাকার কারণে দুর্গন্ধ হয়ে গেছে, তাহলে এর দ্বারা অযু ভঙ্গ হবে না।

হিন্দিয়া: ১/৬১, যাকারিয়া। মিনহাতুল খালিক: ১/৬৩, যাকারিয়া। আবদুল মুখতার: ১/২৭৯, যাকারিয়া।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল