মুহতারাম। জনাব আব্দুল করিম সাহেব মসজিদের ইমাম ও খতিব। তিনি প্রস্রাব করে শুধু পানি ব্যবহার করেন। ঢিলা-টিস্যু ব্যবহার করেন না। যার কারণে অনেক মুসল্লি আপত্তি করেন। জানার বিষয় হলো, এভাবে শুধু পানি ব্যবহার করা কি সুন্নতসম্মত? নাকি উভয়টাই করতে হবে? শুধু একটা করলে কি সুন্নাত আদায় হবে না?

নিবেদক: মুহা: আতাউল্লাহ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী মূলনীতি অনুযায়ী ইস্তিঞ্জার ক্ষেত্রে ঢিলা-কুলুখ ও পানি উভয়টা ব্যবহার করা উত্তম। তবে স্বাভাবিক অবস্থায় উভয়টির যেকোনো একটি ব্যবহার করার মাধ্যমেও ইস্তিঞ্জার সুন্নত আদায় হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ইমাম সাহেবের ইস্তিঞ্জার ক্ষেত্রে শুধু পানি ব্যবহার করাও সুন্নাহসম্মত বলেই বিবেচিত হবে।

রদ্দুল মুহতার: ১/৫৫০, যাকারিয়া। আল-ফিকহুল হানাফি: ১/৬০, দারুল কলম। মারাকিল ফালাহ: ১৯, মাকতাবাতুস সালাম।

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল