মুহতারাম। একজন আলেম বলেছেন, বালতিভরা পানিতে নাপাকের মিশ্রণ হলে উপর থেকে টেপের পানি ছেড়ে দিয়ে কিছু পানি ফেলে দিলে প্রবাহমান পানির হুকুমে গিয়ে পুরো পানি পাক হয়ে যায়। তিনি আরও জানান যে, এরকম নাকি আল্লামা শামী রহ. তাঁর কিতাবে উল্লেখ করেছেন। জানার বিষয় হলো, তাঁর একথা সঠিক কি না? তাহকিকের সাথে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: জুবাইর সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে যদি ছোট পাত্রের পানি যদি নাপাক হয়ে যায় এবং তাতে এ পরিমাণ পানি ঢালা হতে থাকে যে, পাত্র পূর্ণ হয়ে কিছু পানি বাইরে গড়িয়ে পড়তে থাকে, তখন নাপাকির কোনো চিহ্ন না থাকার শর্তে উক্ত পাত্রের পানি প্রবাহমান পানির বিধানভুক্ত হয়ে পবিত্র বলে গণ্য হয়।
প্রশ্নোক্ত আলেমের কথা যদি আমাদের বর্ণিত নীতিমালা ও ব্যাখ্যা মোতাবেক হয়, তাহলে তাঁর কথা ঠিক আছে। অন্যথায় নয়।
রদ্দুল মুহতার: ১/৩৮১, আযহার। খুলাসাতুল ফাতাওয়া: ১/৫, রশিদিয়া। আহসানুল ফাতাওয়া: ২/৪০, যাকারিয়া।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল