মুহতারাম! আমার নিকট একজন খ্রিষ্টান রিসার্চ করার জন্য একটি কোরআন চাইলে আমি দিতে অস্বীকৃতি জানাই। কারণ, একে তো সে কাফের। আর অপরদিকে খ্রিষ্টানরা পবিত্রতার ক্ষেত্রে প্রচুর পরিমাণ উদাসীন। এই বিষয়টি ইমাম সাহেবের কাছে উপস্থাপন করলে তিনি বলেন, খ্রিষ্টান লোকটি যদি অজু করে নেয়, তাহলে তার কোরআন শরীফ ধরতে কোনো সমস্যা নেই। আমার জানার বিষয় হলো, বাস্তবেই কি খ্রিষ্টানরা অজু করে কোরআন শরীফ ধরতে পারবে? অথচ তারা অনেক সময় জানাবতের গোসলও করে না। দলিলসহ বিস্তারিত জানাবেন।

নিবেদক: মুহা. মুঈনুদ্দীন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি মূলনীতি অনুযায়ী সব ধরনের পবিত্রতা অর্জন ও পূর্ণ আদব বজায় রাখার শর্তসাপেক্ষে কোরআন স্পর্শ করা ও পড়তে দেওয়ার অবকাশ আছে। অন্যথায় নয়।

অতএব, জানাবত অবস্থায় শুধুমাত্র অজু করেই কোনো অমুসলিম কুরআন মাজিদ স্পর্শ করতে পারবে না। তবে অজুর পাশাপাশি জানাবত থেকেও পবিত্রতা অর্জন করে থাকলে খ্রিষ্টান-অমুসলিমদের জন্য কুরআন মাজিদ স্পর্শ করার অবকাশ আছে।

তথ্যসূত্র: সহিহ মুসলিম: ১৮৬৯; আল-ফিকহুল হানাফি: ১/১২০, দারুল কলম; আদ-দুররুল মুখতার: ১/৩৫৪, আযহার; রদ্দুল মুহতার: ১/৩৫৪, আযহার; আল-মুলতাকাত: ৫৫৬, দারুল ঈমান।

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল