মুহতারাম, আমি মাকসুদ হাসান। অনেক সময় ইস্তেঞ্জার পর পানি খরচের সময় কাপড়ে পানি লেগে যায়। এক দিরহামের বেশি ভিজে যায়। জানার বিষয় হলো, ইস্তেঞ্জার পর পানি খরচের সময় কাপড়ে পানি লাগলে ঐ পানির বিধান কী? কাপড় নাপাক হবে কি না?
নিবেদক: মিনহাজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তে ইস্তেঞ্জার সময় নাপাকি দূর না হওয়া পর্যন্ত এতে ব্যবহৃত পানি নাপাক বলে গণ্য হয়। আর তরল নাজাসাতে গলিজা শরীর বা কাপড়ে লাগলে এক দিরহাম বা তার বেশি ক্ষমাযোগ্য নয়।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে ইস্তিঞ্জার সময় কাপড়ে যে পানি লেগে যায়, তা যদি আপনার ধারণামতে নাপাকি দূর হওয়ার পূর্বে লাগে, তাহলে সেই পানি এক দিরহামের অধিক হলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে।
(হিদায়া: ১/১৩৬, বাহার: ১/১১৬, ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ১/৩৪৮, ফারুকিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল