মুহতারাম, জনাব হান্নান সাহেব একজন রাজমিস্ত্রি। অত্যধিক সিমেন্ট ব্যবহারের কারণে তার হাত-পায়ের অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। অজু-গোসলের সময় পানি ব্যবহারের পর অনেক সময় ছিদ্রগুলোর ভিতরে শুকনো দেখা যায়। এখন জানার বিষয় হলো, পবিত্রতা অর্জনের সময় ছিদ্রগুলোর ভিতরে পানি পৌঁছানোর বিধান কী?

নিবেদক: আবুল কাসেম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে ক্ষতস্থানে পানি পৌঁছানো ক্ষতিকর না হলে পবিত্রতা অর্জনের সময় সেখানে পানি পৌঁছানো আবশ্যক। অন্যথায় তার ওপরে পানি প্রবাহিত করলেই যথেষ্ট হবে।

সুতরাং জনাব হান্নান সাহেবের হাত-পায়ের ছিদ্রগুলোতে পানি পৌঁছানো ক্ষতিকর অথবা কষ্টকর না হলে সেখানে পানি পৌঁছানো আবশ্যক। অন্যথায় তার উপর পানি প্রবাহিত করলেই যথেষ্ট হবে।

(নুরুল ইযাহ ২৬ মাকতাবাতুস সালাম, আল-মুহীতুল বুরহানী ১/৩৬২ ইদারাতুল কুরআন, কাজীখান ১/২৪ জাকারিয়া)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,

শেখ জানূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি
, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল