মুহতারাম, বর্ষাকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় নাপাক মিশ্রিত কাদা ও কাদাযুক্ত পানি অনেক সময় আমাদের কাপড়ে লেগে যায়। জানার বিষয় হলো, এসব কাদা-পানি লাগার কারণে কাপড় নাপাক হবে কি না?
নিবেদক: আব্দুল্লাহ আশরাফ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে রাস্তার কাদা ও পানি জরুরতের ভিত্তিতে পবিত্র। তবে নাপাকের কোনো আসর পরিলক্ষিত হলে সে ক্ষেত্রে তা নাপাক বলে বিবেচিত হয়।
সুতরাং রাস্তার পানি ও কাদাতে যদি নাপাকের কোনো আসর পরিলক্ষিত হয়, তাহলে কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যাবে। অন্যথায় নাপাক হবে না।
(ইমদাদুল ফাত্তাহ ১৬১ রশিদিয়া, বাহার ১/৪০৯ জাকারিয়া, ফতোয়ায়ে হিন্দিয়া ১/১০৩ জাকারিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,
শেখ জানূরুদ্দীন র. দারুল
কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া
মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল