প্রশ্ন:আসসালামু আলাইকুম। আমার একটা সম্পর্কে একটু জানার দরকার ছিল সেটা হলো, আমার হাজব্যান্ড প্রবাসী। প্রায় দুই তিন বছর আগে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে আমার হাজবেন্ড এসএমএসে তিন তালাক লিখে পাঠায়। আমি তখন বিষয়টিকে এত গুরুত্ব দেই নাই। কারণ, এই সম্পর্কে আমি তখন এত কিছু জানতাম না। ইউটিউব বা ফেসবুকে কখনো আমার এইসব সম্পর্কে কোন ওয়াজ সামনেও আসে নাই বা আমারও এইসব নিয়ে কোন হুজুরের ওয়াজ শোনার মত মাথায় সেরকম বুদ্ধিও আসে নাই। এরপর আমাদের মধ্যে ঝগড়া মিটমাট হয় এবং আমরা স্বাভাবিকভাবে চলতে থাকি। এরপর দেশে এসে সে সাত মাস থেকে যায়। আমরা নরমালি ঘর-সংসার করেছি সাত মাস। ইদানিং আমার সামনে youtube বা ফেসবুকে এইসব নিয়ে এত ভিডিও সামনে আসে যে, বিভিন্ন হুজুরের বক্তব্য শুনে আমি একটু টেনশনে পড়ে যাই। আমার একটা সাত বছরের মেয়ে আছে। আমি চাই আমার হাজব্যান্ড-এর সাথে সংসার করতে। এখন আমার করণীয় কী? সঙ্গত কারণে নাম প্রকাশ করা হয় নি।
নাম প্রকাশে অনিচ্ছুক।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে মুখে দিলে যেমনিভাবে তালাক হয় তেমনিভাবে তালাক লিখে পাঠালেও তালাক পতিত হয়।
সুতরাং আপনার উপর তিন তালাক পতিত হয়ে গেছে। এখন আপনাদের ঘরসংসার করা আর বৈধ হবে না। হ্যাঁ, ইদ্দত শেষে যদি স্ত্রীর অন্যত্র বিয়ে হয়। সেখান থেকে কোনো কারণে তালাকপ্রাপ্তা হয় বা তার স্বামীর মারা যায় তাহলে ইদ্দত পালন শেষে তাকে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে। এছাড়া আর কোন গত্যান্তর নেই। আল্লাহ তাআলা বলেন, তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে।
(সূরা বাকারা ২৩০) (কিতাবুন
নাওয়াজেল-৯/৫২১-৫২৩)।
الأدلة الشرعية (سنن الترذى، كتباب الطلاق، باب ما جاء في الجد
والهزل في الطلاق، رقم الحديث-1184 (الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل السادس
فى الطلاق بالكتابة-1/379، رد المحتار، كتاب الطلاق، مطلب فى الطلاق
بالكتابة-4/456، المحيط البرهانى، كتاب الطلاق، الفصل السادس فى ايقاع الطلاق
بالكتاب-4/486، تاتارخانية، كتاب الطلاق، الفصل السادس فى ايقاع الطلاق بالكتاب-3/380) رَجُلٌ
اسْتَكْتَبَ مِنْ رَجُلٍ آخَرَ إلَى امْرَأَتِهِ كِتَابًا بِطَلَاقِهَا وَقَرَأَهُ
عَلَى الزَّوْجِ فَأَخَذَهُ وَطَوَاهُ وَخَتَمَ وَكَتَبَ فِي عُنْوَانِهِ وَبَعَثَ
بِهِ إلَى امْرَأَتِهِ فَأَتَاهَا الْكِتَابُ وَأَقَرَّ الزَّوْجُ أَنَّهُ
كِتَابُهُ فَإِنَّ الطَّلَاقَ يَقَعُ عَلَيْهَا (رد المحتار–4/456 فى رد المحتار- لو
استكتب كتابا بطلاقها فاخذه الزوج وختمه وعنونه، وبعث اليها فأتها وقع والله
أعلم بالصواب
وفى
سنن الترمذى- حدثنا قتيبة حدثنا
حاتم بن إسماعيل عن عبد الرحمن بن أدرك ( في التقريب والخلاصة أدرك ) عن عطاء عن
ابن ماهك عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم ثلاث جدهن جد وهزل
جد النكاح والطلاق والرجعة
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা