প্রশ্ন:স্বামীর সামনে স্ত্রী কি ব্রা বা এ ধরনের পোশাক পরতে পারবেন? স্বামীর সামনে শরীরের সৌন্দর্য প্রকাশ করা এবং ব্রা পরার ক্ষেত্রে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি? এ বিষয়ে ইসলামি শরিয়তের সঠিক বিধান কী?

নাম প্রকাশে অনিচ্ছুক।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

      শরয়ী দৃষ্টিতে স্বামী ও স্ত্রীর মধ্যে পর্দা বলতে কিছু নেই; একান্ত ব্যক্তিগত মুহূর্তে স্বামী স্ত্রীর সামনে ব্রা বা পেন্টিসহ যেকোন ধরনের পোশাক পরিধান করতে পারবেন। ইসলামে স্বামী-স্ত্রীর একে অপরের শরীর দেখার ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই। শুধু স্বামী-স্ত্রী হলে বৈধ। কারণ আল্লাহ তা আলা স্বামী-স্ত্রীর একে অপরের জন্য সম্পূর্ণ হালাল করেছেন এবং তাদের মাঝে কোন ধরনের পর্দা আবশ্যক করেনি।

      সুতরাং ঘরে স্বামী অথবা স্ত্রী উভয়ই তাদের অভিরুচি অনুযায়ী যে কোনও পোশাক পরতে পারে।  আল্লাহ তাআলা বলেন তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক (সূরা আল-বাক্বারাহ : ১৮৭)। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, পোশাক মূলত কাপড়। কিন্তু স্বামী-স্ত্রী একে অপরের জন্য পোশাক বলা হয়েছে এ জন্য যে, দেহের সাথে দেহের সংযোগ ঘটে, একে অপরের সাথে মিলিত হয় এবং পোশাকের মত একে অপরের সঙ্গে থাকে (ইমাম কুরতুবী, আল-জামি‘ঊ লি আহকামিল কুরআন, ২/৩১৬ পৃ.)।


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা