স্বামীর অনুমতি সাপেক্ষে এবং স্ত্রীর ইচ্ছানুসারে দ্বিতীয় পুরুষ সহ (স্বামী, স্ত্রী ও দ্বিতীয় পুরুষ) মোট তিনজন একসাথে কি সহবাস করতে পারবে? নাম প্রকাশে অনিচ্ছুক।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
না। স্বামীর অনুমতি থাকলেও এবং স্ত্রী রাজি থাকলেও অন্য কোনো পুরুষকে নিয়ে স্বামী-স্ত্রী তিনজন একত্রে যৌনমিলন বা যৌনক্রিয়ায় অংশগ্রহণ করা ইসলামে সম্পূর্ণ হারাম এবং ও কবিরা গুনাহ।।আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ . إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ . فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ
আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে; তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে (বা তাদের অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে) নয়—তাতে তারা নিন্দিত নয়। অতঃপর যে এর বাইরে কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী। [সূরা মুমিনূন : ৫-৭]এ আয়াত থেকে স্পষ্ট যে, যৌনসম্পর্ক কেবল বৈধ স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ। তৃতীয় কোনো ব্যক্তি এতে যুক্ত হওয়া বৈধ নয়।রাসূলুল্লাহﷺ বলেছেন,
لا يَخلونَّ رَجُلٌ بامرَأةٍ إلَّا ومعها ذو مَحرَمٍ
কোনো পুরুষ যেন কোনো (গায়রে মাহরাম) নারীর সঙ্গে নির্জনে না থাকে, যদি না তার সঙ্গে মাহরাম থাকে। [সহীহ বুখারী : ৩০০৬]
যখন একজন গায়রে মাহরাম নারী-পুরুষের নির্জন অবস্থানই নিষিদ্ধ, তখন যৌনসম্পর্কে তৃতীয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা আরও গুরুতরভাবে নিষিদ্ধ।
উত্তর দিয়েছেন
শায়খ উমায়ের কোব্বাদী