আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,হুজুর,ইসলামী শরিয়তের আলোকে একটি অত্যন্ত সংবেদনশীল দাম্পত্য বিষয়ের সুনির্দিষ্ট ও চূড়ান্ত ফায়সালা কামনা করছি।দয়া করে স্বামীর মানসিক অবস্থা এবং মনের ভেতর নিয়তটি যেভাবে বারবার হওয়া সেই তীব্রতার বিষয়টি গভীরভাবে বিবেচনা করে সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন।

ঘটনার বিবরণ ও পারিপার্শ্বিক অবস্থা:এক স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক ঝগড়া ও কথা-কাটাকাটি চলছিল। রাগের চরম মুহূর্তে স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে মুখে সুনির্দিষ্টভাবে মাত্র একবার একটি কেনায়া (ইঙ্গিতসূচক) বাক্য উচ্চারণ করে।বাক্যটি ছিল: "অন্য কোনো ছেলে দেখ।"নিয়ত ও চিন্তার বারবার পুনরাবৃত্তির বিস্তারিত বিবরণ:

১. বিশেষভাবে লক্ষণীয় বিষয় (খটকার মূল জায়গা):

ঝগড়ার ওই সময় তালাকের একই নিয়তই বারবার হচ্ছিল। অর্থাৎ, বাক্যটি বলার আগে থেকে মনের ভেতরে তালাকের চিন্তা ও নিয়তটি একবার হয়েই শেষ হয়ে যায়নি, বরং তা বারবার হচ্ছিল এবং একের পর এক তার পুনরাবৃত্তি ঘটছিল।একই নিয়তের পুনরাবৃত্তি হওয়া কালীন সময়ে বাক্যটি শুধু একবার বলা হয়েছে।নিয়তটি এমন ছিল,""তালাক হবে।/এই কেনায়া বাক্য বললে তালাক হবে।""

২. মুখে কেনায়া বাক্যটি বলার সময় স্বামীর মনে সুনির্দিষ্ট "তিন (৩)" সংখ্যাটির কোনো নিয়ত বা ধারণা ছিল না। অর্থাৎ, 'আমি তোমাকে তিন তালাক দিয়ে একবারে বিদায় করছি'—এমন কোনো সংখ্যার কথা মনে বা ধারণাতেও ছিল না।

৩. তবে তখন স্বামীর মনে শুধু তালাকের ওই একই নিয়ত ছিল এবং নিয়তটি বারবার হচ্ছিল।

৪. স্বামী মুখে এই বাক্যটি নিশ্চিতভাবে মাত্র একবারই উচ্চারণ করেছেন। মুখে তিনি বাক্যটি একাধিকবার বলেননি।

বর্তমানে স্বামী-স্ত্রী উভয়েই নিজেদের ভুল বুঝতে পেরে শরিয়তসম্মত উপায়ে পুনরায় একসাথে সংসার করতে আগ্রহী। কিন্তু তাদের মনে তীব্র খটকা ও সংশয় তৈরি হয়েছে যে—মুখে শুধু একবার বললেও,বলার সময় মনের ভেতরে তালাকের নিয়তটি বারবার হবার কারণে শরিয়তের পরিভাষায় তালাকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ তালাক (চূড়ান্ত বিচ্ছেদ) হয়ে গেল কি না?অতএব, শরিয়তের সঠিক মূলনীতি অনুযায়ী দয়া করে জানাবেন:

১.কিনায়া বাক্য বলার আগে বা বলার সময়ে মনে যতবার ঐ একই নিয়ত হয়েছে ততবারের উপর ভিত্তি করে কি মোট তত সংখ্যক বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে?

২.এই পরিস্থিতিতে কত সংখ্যক এবং কি প্রকার তালাক কার্যকর হয়েছে?

৩.তাদের কি একদম চুড়ান্ত বিচ্ছেদ অর্থাৎ ৩টি বিচ্ছেদ হয়ে গেছে?

৪.মুখের কেনায়া বাক্যের উচ্চারণ একবার থাকা অবস্থায় মনের ভেতর নিয়তের এই বারবার পুনরাবৃত্তি কি তালাকের সংখ্যা বেড়ে গেছে কি?

৫.তাদের জন্য পুনরায় শরিয়তসম্মত উপায়ে একসাথে সংসার শুরু করার সঠিক নিয়ম বা সুরত কী?

৬.এখন শরয়ী হালালা করা কি বাধ্যতামূলক?হালালা ছাড়া কি তারা আবার একত্রিত হতে পারবেন?

৭.স্ত্রী কি চিরতরে হারাম হয়ে গেছে কি?

উল্লেখ্য,এর আগে কখনোই তাদের মধ্যে এমন বিচ্ছেদ মূলক ঘটনা ঘটে নাই।এটাই প্রথমবার।তারা দুইজনেই হানাফি মাযহাব অনুসরণ কারী হুজুর)হুজুর কিছুদিন আগে এই ঘটনা ঘটে গেছে।কাউকে কিচ্ছু জিজ্ঞেসও করতে পারছে না ব্যক্তিটি।সারাদিন খালি এই ঘটনাটার কথা মনে আসতে থাকে।এই দু:শ্চিন্তায় রাত্রে ঘুমও হচ্ছে না হুজুর।স্‌বামীর মনে হচ্ছে এভাবে চলতে থাকলে আজীবন তো যিনার গুনাহতে গুনাহগার হতে থাকবে সে।বাচ্চাকাচ্চা হলেও তা জারজ হবে।এমন দুশ্চিন্তা হচ্ছে।

শেষ অনুরোধ,কিভাবে ব্যাপারগুলো নিয়ে নিশ্চিত হবে আর কি করণীয় সেটা বলে দিবেন। অনুগ্রহ করে বিস্তারিত সমাধান দিয়ে তাদের মনের সমস্ত খটকা দূর করতে সাহায্য করবেন।

 

 

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

        ইসলামিক শরিয়াহ মোতাবেক হানাফী মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী, কিনায়া শব্দের মাধ্যমে তালাক সংঘটিত হওয়ার জন্য তালাকের নিয়ত বা শরয়ীভাবে তালাকের ইঙ্গিতবাহী পরিস্থিতি থাকা জরুরি।কিনায়া বাক্য দ্বারা তালাকের নিয়ত থাকলে সাধারণত এক তালাকে বায়েন সংঘটিত হয়।

       সুতরাং প্রশ্নোক্ত অন্য কোনো ছেলে দেখ বাক্যটি একবারই উচ্চারণ করা হয়েছে এবং উচ্চারণের সময় স্বামীর উদ্দেশ্য ছিল তালাক দেওয়া। সুতরাং বর্ণিত তথ্য অনুযায়ী এর দ্বারা এক তালাকে বায়েন সংঘটিত হয়েছে। আর মনের মধ্যে একই নিয়তের বারবার পুনরাবৃত্তির কারণে তালাকের সংখ্যা বৃদ্ধি পাবে না। কারণ মনের নিয়ত নিজে নিজে পৃথক পৃথক তালাকের সৃষ্টি করে না। একবারের উচ্চারণের সঙ্গে যদি তিন তালাকের নির্দিষ্ট নিয়তও না থাকে, তাহলে শুধু একই নিয়তের পুনরাবৃত্তিকে তিন তালাক হিসেবে গণ্য করা যাবে না।এক তালাকে বায়েন হয়েছে।

অতএব: ١. মনের মধ্যে একই তালাকের নিয়ত যতবার হয়েছে, ততবার তালাক গণনা হবে না।٢. প্রশ্নোক্ত অবস্থায় এক তালাকে বায়েন সংঘটিত হয়েছে।٣. তিন তালাক বা চূড়ান্ত বিচ্ছেদ হয়নি।٤. মুখে কিনায়া বাক্য একবার উচ্চারণ করা অবস্থায় একই নিয়তের পুনরাবৃত্তি তালাকের সংখ্যা বাড়াবে না।٥. এক তালাকে বায়েন সংঘটিত হওয়ার পর পূর্বের নিকাহ শেষ হয়ে যায়। তাই পুনরায় সংসার করতে চাইলে নতুন মোহর নির্ধারণ করে, সাক্ষীদের উপস্থিতিতে নতুন করে শরয়ি নিকাহ করতে হবে। শুধু রুজু করলেই যথেষ্ট হবে না।٦. শরয়ী হালালা করা লাগবে না। কারণ তিন তালাক হয়নি।٧. স্ত্রী চিরতরে হারাম হয়ে যাননি। নতুন নিকাহের মাধ্যমে তারা পুনরায় স্বামী-স্ত্রী হতে পারবেন।

বিশেষভাবে উল্লেখ্য : স্বামীর মনে যে ভয় সৃষ্টি হয়েছে তিন তালাক হয়ে গেছে, এখন একসঙ্গে থাকলে যিনা হবে এবং ভবিষ্যৎ সন্তান জারজ হবে প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী এ ভয় সঠিক নয়। শুধু মনের মধ্যে একই নিয়তের পুনরাবৃত্তির কারণে তিন তালাক সাব্যস্ত হয়নি।

 

الأدلة الشرعية

صحيح البخاري، كتاب بدء الوحي، حديث: ١ج ١، ص ٦

      إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
فتاوی شامی: کتاب الطلاق، باب الکنایات، ج:3، ص:300/301/302، ط:ایج ایم سعید 

 "(ما لم يوضع له) أي الطلاق (واحتمله) وغيره (ف) الكنايات (لا تطلق بها) قضاء (إلا بنية أو دلالة الحال) وهي حالة مذاكرة الطلاق أو الغضب. 

 اللباب في شرح الكتاب: 3 / 44، کتاب الطلاق، ط؛ المکتبۃ العلمی

 والكنايات ثلاثة أقسام: قسم منها يصلح جوابا ولا يصلح رداً ولا شتما، وهي ثلاثة ألفاظ: أمرك بيدك، اختاري، اعتدي، ومرادفها، وقسم يصلح جوابا وشتما ولا يصلح رداً، وهي خمسة ألفاظ: خلية، برية، بتة، بائن، حرام، ومرادفها، وقسم يصلح جوابا ورداً ولا يصلح سباً وشتما؛ وهي خمسة أيضا: اخرجي، اذهبي، اغربي، قومي، تقنعي، ومرادفها، ففي حالة الرضا لا يقع الطلاق بشيء منها إلا بالنية، والقول قوله في عدم النية، وفي حالة مذاكرة الطلاق يقع بكل لفظ لا يصلح للرد وهو القسم الأول والثاني، وفي حالة الغضب لا يقع بكل لفظ يصلح للسب والرد وهو القسم الثاني والثالث، ويقع بكل لفظ لا يصلح لهما بل للجواب فقط وهو القسم الأول. كما في الإيضاح.

رد المحتار على الدر المختار، كتاب الطلاق، باب الكناية، ج ٤، ص ٤٥٢

"         والكناية لا يقع بها الطلاق إلا بالنية أو دلالة الحال."
الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الخامس في الكنايات، ج ١، ص ٣٧٥

"      الكنايات لا يعمل بها إلا مع النية.


و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা