মুহতারাম, রিফাত সাহের চার বছর বিবাহ করছেন। বিবাহ করার পর থেকে তার স্ত্রী তার মা-বাবাকে খাবার দিতে চায় না। তাই এ ব্যাপারে কথা কাটাকাটি হলে তার স্ত্রীকে বলেন। তুই তালাক, তুই চলে যা, তোকে মুক্ত করে দিলাম' এখন জানার বিষয় হলো, তার স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে? পুনরায় ঘর সংসার করার সুযোগ আছে কি? বিস্তারিত জানাবেন।

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

      শরীয়া মতে স্ত্রীকে সম্বোধন করে স্বামী কর্তৃক তালাকের স্পষ্ট শব্দ পাওয়া গেলে রেজয়ী, আর অস্পষ্ট শব্দ হলে নিয়ত বা তার স্থলাভিষিক্ত কোন কিছু পাওয়া গেলে বায়েন তালাক পতিত হয়। আর সরিহ তালাকের পর বায়েন পতিত হলেও বায়েনের পর বায়েনে সরিহ বা পূর্বোক্ত শর্তযুক্ত তালাক ছাড়া কোন তালাকই পতিত হয় না। উপরোন্ত সরিহের পর বায়েন দিলে দুটিই বায়েন ধর্তব্য হয়।

       অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে "তুই তালাক' বলার পর 'তুই চলে যা' তালাকের নিয়তে বলে থাকলে দুই তালাকে বায়েন পতিত হয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ায় পরবর্তীতে 'তোকে মুক্ত করে দিলাম' বলায় কোন তালাক পতিত হবে না। তবে 'তুই চলে যা' তালাকের নিয়তে না বলে থাকলেও "তোকে মুক্ত করে দিলাম' বাক্যটি রাগান্বিত অবস্থায় বলার কারণে নিয়ত ছাড়াই বায়েন তালাক পতিত হয়েছে। বিধায় পুনরায় ঘর-সংসার করতে চাইলে নতুন মোহর নির্ধারণ করে শরীয়া মোতাবেক বিবাহ করা আবশ্যক।

(তানভিরুল আবসার (৪/৪৯৯, আজহার), মুখতাসারুল বিকায়া (১/৩৯৩, ইলমিয়া), ফাতহুল কাদির (৪/৫৭, রশিদিয়া), কাদযুদ দারাজেক (২/৩৫৮, দারুল ঈমান), তুহফাতুল ফুকাহা (৩:৩০৫, মারুফিরা), রদ্দুল মুহতার (৪/৫৪০, আজহার)

الادلة الشرعية


 
(رد المحتار-زكريا-4\530، كرتاشى-3/299)

       وَلَا شَيْءَ مِنْ الْكِنَايَةِ يَقَعُ بِهِ الطَّلَاقُ بِلَا نِيَّةٍ أَوْ دَلَالَةِ الْحَالِ كَمَا صَرَّحَ بِهِ فِي الْبَدَائِعِ، …………. ‌فَإِنَّ ‌سَرَّحْتُك ‌كِنَايَةٌ لَكِنَّهُ فِي عُرْفِ الْفُرْسِ غَلَبَ اسْتِعْمَالُهُ فِي الصَّرِيحِ فَإِذَا قَالَ ” رهاكردم ” أَيْ سَرَّحْتُك يَقَعُ بِهِ الرَّجْعِيُّ مَعَ أَنَّ أَصْلَهُ كِنَايَةٌ أَيْضًا، وَمَا ذَاكَ إلَّا لِأَنَّهُ غَلَبَ فِي عُرْفِ الْفُرْسِ اسْتِعْمَالُهُ فِي الطَّلَاقِ

(الفتاوى التاتارخانية،كتاب الطلاق،الفصل الخامس في الكنايات،4/464،رقم-6680)

         وفى الذخيرة: قال القدورى: ليست المغايرة بين العربية والفارسية من وجه آخر فقال: لو قال فى حال مذاكرة الطلاق بالعربية “خليتك” أنه يكون طلاقا ويتعين بدلالة الحال، ولو قال بالفارسية فى حال مذاكرة الطلاق أو فى حالة الغضب “بهشتم” لم يقع شيء حتى ينوى، وفى الحاوى: ولو قال عنيت بذلك الترك لها بالخروج يدين ديانة، ولا يدين قضاء، وقال محمد، ولو قال “هشتم” فى جواب “طلقنى” أو فى حالة الغضب فهى طالق، وإن لم يوجد ذلك لا يقع الطلاق مالم ينو به

الفتاوى الهندية-1/379، جديد-1/447)

       ولو قال الرجل لامرأته “تراجنك بازداسشتم” “او بهشتم” أو “يله كردم ترا” فهذا كله تفسير قوله “طلقتك” عرفا حتى يكون رجعيا، ويقع بدون النية، كذا فى الخلاصة (

والله اعلم بالصواب

 



উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা