জনাব মাহবুর সাহেব তার স্ত্রীকে তার বাবার বাড়ি যেতে নিষেধ করে। কিন্তু তার স্ত্রী তার কথা না শুনে জোরপূর্বক যেতে চায় তখন মাহবুব সাহেব বলেন 'যাও তোমাকে আজাদ করে দিলাম, আর কখনো আসবা না, চিরতরে চলে যাও' এখন জানার বিষয় হল তার স্ত্রী তালাক হয়ে যাবে কি না উল্লেখ মাহবুব সাহেবের তালাকের নিয়তও ছিল না, আবার তালাকের আলোচনাও চলছিল না।
নিবেদক আব্দুল্লাহ আল মামুন মাওরা
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ফুকাহায়ে কেরামের ভাষ্যমতে চলে যাওয়ার অর্থবোধক তালাকের কিনায়া শব্দে তালাক পতিত হওয়ার জন্য সর্বাবস্থায় নিয়ত শর্ত। আর আজাদ করা, মুক্ত করা, এরূপ শব্দ তালাকের আলোচনার প্রেক্ষিতে প্রয়োগ করলেই কেবল তালাক পতিত হয়।
অতএব প্রশ্নোক্ত মাহবুব সাহেব কোন প্রকার তালাকের নিয়ত এবং তালাকের আলোচনার প্রেক্ষিত ছাড়াই স্ত্রীকে লক্ষ্য করে তোমাকে আজাদ করে দিলাম, একেবারে চলে যাও, আর আসবানা বাক্যগুলো বলার দ্বারা তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না। উল্লেখ্য আজাদ করে দেয়া শব্দটি যদি কোন সমাজে সরাসরি তালাকের অর্থে ব্যবহৃত হয়, তাহলে তা সরীহ শব্দের বিধানভুক্ত হয়ে তাতে নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যাবে।
(আল জাওহারাতুন নাজিরাহ ২/৬৮ হাক্কানিয়া, কাজী খান ১/৪১১ কর্নীমী কুতুবখানা, ফাতহুল কাদীর ৪/৫৮রশীদিয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা