মুহতারাম! জনৈক নারী প্রাপ্তবয়স্কা হওয়ার সত্ত্বেও একবারও ঋতুস্রাব আসেনি। পরবর্তীতে ওষুধ ব্যবহার করে সে ঋতুস্রাব চালু করে। জানার বিষয় হলো, ওষুধ ব্যবহার করে ঋতুস্রাব চালু করলে সে কি স্বাভাবিক হায়েযা মহিলা হবে, নাকি মুস্তাহাযা হবে?

নিবেদক:রাকিবুল ইসলাম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী মূলনীতি অনুযায়ী, প্রাপ্তবয়স্কা নারীর ঋতুস্রাবের সময়ের মধ্যে রেহেম থেকে রক্ত বের হলেই তা হায়েয বলে গণ্য হয়। প্রাকৃতিকভাবে কিংবা ওষুধ সেবনের মাধ্যমে সে রক্ত নির্গত হোক না কেন। সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত নারীর ঔষধ সেবনের মাধ্যমে রেহেম থেকে যে রক্ত বের হয়েছে, শরয়ী সীমারেখা অনুযায়ী তা ঋতুস্রাব হিসেবেই গণ্য হবে। আর শরয়ী সীমারেখার বাইরের রক্ত ইস্তেহাযা বলে গণ্য হবে।

সূত্র:বিদায়াতুল মুবতাদী, ১/১১০–১১১, বুশরা; আল-মুখতার লিল ফাতওয়া, ১১১, বুশরা; মুলতাকাল আবহুর, ২/৮১, আল-মানার।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,

শেখ জানূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি
, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল