মুহতারাম জনাব খালেদ জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতে ছিল। সিজদায় গেলে তার চোখে ঘুম প্রবল হয়ে যায়। আর সে নামাজের শেষ পর্যন্ত এই অবস্থায় থাকে। জানার বিষয় হলো, এভাবে ঘুমানোর কারণে তার ওযু ভাঙবে কি না, ইল্লতসহ জানাবেন।

নিবেদক—দীদার বিন খোরশেদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

হানাফী মাজহাব মতে, নামাজের ভেতর অথবা বাহিরে নামাজের পূর্ণাঙ্গ মাসনুন কোনো অবস্থায় ঘুমালে ওযু ভাঙে না। আর মাসনুন অবস্থা না হলে গভীর ঘুমের কারণে ওযু ভেঙে যায়। সুতরাং প্রশ্নোক্ত সূরতে খালেদ পূর্ণাঙ্গ মাসনুন তরীকায় সিজদা করে থাকলে উক্ত ঘুমের কারণে তার ওযু ভাঙেনি। অন্যথায় অজু ভেঙে গেছে।
(নূরুল ইযাহ, ৩৯, মাকতাবাতুস সালাম; কিতাবুল কাফি, ১/১৯৮–১৯৯, রশীদিয়া; মাজমাউল আনহুর, ১/৩৫, আল-মানার।)

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,

শেখ জানূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি
, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল