মুহতারাম, আমার স্বামী আমাকে তালাকের ক্ষমতা অর্পন করেনি। তাই সে অনেক খারাপ হওয়া সত্ত্বেও আমি তাকে তালাক দিতে পারছিনা। তাকে তালাক দিতে বললাম সেও দিচ্ছে না। অথচ আমাদের মাঝে কোন বনাবনিই হচ্ছেনা। জানার বিষয় হলো এমন মূহুর্তে তার থেকে রেহাই পাওয়ার জন্য আমার করণীয় কি? শরীয়তে আমার জন্য কি কোন রাস্তা রেখেছে? নাকি আমি সারাজীবন এভাবে কষ্ট করেই যাবো।

নিদেক মাহমুদ বিন সফি উল্লাহ

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

         শরয়ী দৃষ্টিতে স্বামীর আচরণে অতিষ্ট তালাকের আবেদন করত: স্বামী তালাক প্রদানে সম্মত না হলে স্ত্রী মালের বিনিময়ে খোলার' আবেদন করতে পারে। স্বামী তাতেও সম্মত না হলে স্ত্রী আদালতের শরণাপন্ন হবে। সেক্ষেত্রে আদালত আর অভিযোগ যাচাই-বাছাই পূর্বক সত্য প্রমাণিত হলে স্ত্রীর দাবির প্রেক্ষিতে স্বামীকে তালাক প্রদানের নির্দেশ দিবে। তারপরও যদি স্বামী তালাক প্রদানে অস্বীকৃতি জানায় তাহলে আদালত উভয়ের মাঝে বিবাহ বিচ্ছেদ করার অধিকার রাখে।

     অতএব প্রশ্নোক্ত সুরতে আপনি প্রথমে স্বামীকে মালের বিনিময়ে খোলা তালাকের প্রস্তাব করবেন এক্ষেত্রে স্বামী সম্মত না হলে উপরিউক্ত মূলনীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন।

 (সূরা নিসা ১৯, সূরা নিসা ১২৮ উমদাতুর রেআয়া ৩/৩৮৪ দারুল কুত্বব)

الادلة الشرعية

(رد المحتار-3/441، دار الفكر)
      وأما ركنه فهو كما فى البدائع: إذا كان بعوض الإيجاب والقبول، لأنه عقد على الطلاق بعوض، فلا تقع الفرقة ولا يستحق العوض بدون القبول

(الفقه الاسلامى وادلته-9/7015، دار الفكر)

وقد اعتبر الحنفية ركن الخلع هو الإيجاب والقبول، لأنه عقد الطلاق بعوض، فلا تقع الفرقة ولا يستحق العوض بدون القبول

(المبسوط للسرخسى-6/173، دار المعرفة

      الخلع جائز عند السلطان وغيره، لأنه عقد يعتمد التراضى كسائر العقود، وهو بمنزلة الطلاق بعوض، وللزوج ولاية إيقاع الطلاق، ولها ولاية التزام العوض، فلا معنى لاشتراط حضرة السلطان فى هذا العقد

والله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা