মুহতারাম। স্বামী তার স্ত্রীকে বললো তুই আমাকে আব্বা ডাক, স্ত্রীও তার স্বামীকে আব্বা ডাকলো, এর কিছুক্ষন পরে গামী বললো, আমি তোর মাকে বিবাহ করবো, এমতাবস্থায় স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে কিনা?

নিবেদক যুবায়ের সাঈদ

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

         শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের অর্থবহ কোন শব্দ প্রয়োগ করা শর্ত। এতদভিন্ন অন্য কোন শব্দ দ্বারা কোন অবস্থাতেই তালাক পতিত হয় না।

      সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্ত্রী কর্তৃক স্বামীকে আব্বা ডাকা এবং স্বামী কর্তৃক স্ত্রীর মাকে বিবাহ করবো বলে উক্তি করা তালাকের অর্থবহ নয়। বিধায় একে তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না তবে স্বামী স্ত্রীর জন্য পরস্পরকে নিজের কোন মাহরামের গুণবাচক নামে ডাকা চরম গর্হিত ও অবাঞ্ছিত কাজ ও রুচিহীনতার পরিচয়ক। তাই সর্বাবস্থায় এ জাতীয় কাজ থেকে বিরত থাকা একান্ত জরুরী।

 (আল মাউদুআতু ফিকহিয়্যাহ ৫/২৯ ফাতাওয়া ওসমানী ২/৩০৮ মাআরিফুল কুরআন, রদ্দুল মুহতার ১/৫১৫ জাকারিয়া)

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা