তানভীর একজন তথাকথিত আধুনিকমনা যুবক। কয়েকদিন আগে স্ত্রীকে এক তালাক দিয়ে দেয়। তিন চারদিন পর মাতাল হয়ে ঘরে আসে, এখন তার স্ত্রী দাবি করে সে মাতাল অবস্থায় তার গায়ে হাত দিয়েছিল অথচ তানভীর তা অস্বীকার করে। জানার বিষয় হলো মাতাল অবস্থায় স্ত্রীকে স্পর্শ করলে এর দ্বারা রুজআত সাবিত হবে কি না? এক্ষেত্রে তাদের করণীয় কি?

নিবেদক মাসউদ মুহসিন

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

         শরিয়া মতে তালাক পরবর্তী মাতাল অবস্থায় উত্তেজনার সাথে নিজের স্ত্রীকে স্পর্শ করে তাহলে রুজাআত সাব্যস্ত হয়ে যায়। পাশাপাশি তালাক পরবর্তী স্ত্রী রুজাআতের দাবী করলে আর স্বামী অস্বীকার করলে স্ত্রীর স্বপক্ষে সাক্ষী থাকলে তার কথা গ্রহণযোগ্য হয় অন্যথায় কসমের সহিত স্বামীর কথাই গ্রহণযোগ্য হয়।

       সুতরাং প্রশ্নোক্ত সূরতে মাতাল অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা যদি উত্তেজনারসাথে হয়ে থাকে তাহলে রুজাআত সাব্যস্ত হলেও স্বামীর অস্বীকারের ফলে স্ত্রীর কাছে যদি সাক্ষী থাকে তাহলে তার দাবি গ্রহণযোগ্য হবে, অন্যথায় কসমের সহিত স্বামীর কথা গ্রহণ করত রুজাআত সাব্যস্ত হবে না।

(হিন্দিয়া ১/৫২৩ যাকারিয়া, আল জাওহারাতুন নাইয়ারাহ ২/১৯৮ হতজানিয়া, কাওরাইদুল ফিকহ কং:৪৭ আফকার)


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা