জনাব ইদ্রিস সাহেবের দুই স্ত্রী সামিয়া, মারজিয়া। সামিয়াকে তালাক দেয়ার নিয়তে ফোন করেন ফোন রিসিভ করেন মারজিয়া। অতঃপর ঈদরীস সাহেব বলেন "এক তালাক, দুই তালাক, তিন তালাক"। জানার বিষয় হলো ইদরিস সাহেবের কোন স্ত্রী তালাকপ্রাপ্ত হবে কি?

নিবেদক মিনহাজুল ইসলাম

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

         শরিয়া মতে স্ত্রীর নাম নেসবত কিংবা তার প্রতি ইঙ্গিত ছাড়া শুধু তালাক উচ্চারণের ক্ষেত্রে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত করা শর্ত। এক্ষেত্রে একাধিক স্ত্রী থাকলে স্বামী যার নিয়ত করবে তার ওপরে তালাক পতিত হবে।

     সুতরাং প্রশ্নোক্ত সুরতে সম্বোধন ইত্যাদি ছাড়া শুধু সংখ্যা উল্লেখ পূর্বক তালাক শব্দ উচ্চারণ করত সামিয়াকে উদ্দেশ্য করায় তার উপরই তিন তালাক পতিত হয়েছে, মারজিয়া উদ্দেশ্য না হওয়ায় ফোন রিসিভ করত শব্দগুলো সে শুনার দ্বারা হবে না তার উপর কোন তালাক পতিত হবে না।

 (রদুল মুহতার ৪/৪৪৮ আজহার, আল মাউসুআতুল ফিকহিংগ্রহ ২৯/৩০, বাহরুররায়েক ৩/৪৪৩ জাকারিয়া)


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা