আনিস ও সফিক পরস্পর বন্ধু। আনিস বিয়ে করেছে মাত্র কয়েকদিন হল, একদিন বন্ধু শফিকের সাথে দেখা হলে শফিক আনিস কে ঠাট্টা করে বলে যে, দোস্ত তোর বউ তো অনেক সুন্দর তুই তাকে তালাক দিয়ে দে আমি তাকে বিয়ে করে নেই। প্রতিউত্তরে আনিসও মজা করে বলে যা ঠিক আছে তাকে তালাক দিলাম। তুই গিয়ে বিয়ে কর। জানার বিষয় হলো মজা করে এভাবে বলার কারনে তার স্ত্রীর উপর তালাক পতিত হবে কি না? পতিত হলে কত তালাক? এবং তার করণীয় কি?

নিবেদক সালমান আহমদ কুমিল্লা

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

      

      শরিয়া মতে তালাক এমন বিষয় যা ইচ্ছেকৃত দিলেও হয়, অনিচ্ছায় দিলেও হয়। দুষ্টুমী করে দিলেও হয় রেগে দিলেও হয়।প্রাপ্তবয়স্ক বিবেকবান ব্যক্তি ঠাট্টা করে স্ত্রীকে তালাক দিলেও তালাক পতিত হয়ে যায়।

       সুতরাং প্রশ্নোক্ত সুরতে আনিস ঠাট্টা করে তার স্ত্রীর ব্যাপারে 'ঠিক আছে তাকে তালাক দিলাম" বলায় তার স্ত্রীর উপর এক তালাকে রজঈ পতিত হয়ে গেছে। এক্ষেত্রে সে চাইলে ইদ্দতের ভিতরেই স্ত্রীকে রুজআত করে নিতে পারবে।

(সুনানুত তীরমীজি হা,৪৭৬, আল মুখতার ৩৫৩ দরুন নীরাজ, আদ্দুররুল মুখতার ৪/৪৩১ আজহার)

الادلة الشرعية

رواه أبو داود (2194)، والترمذي (1184)، وابن ماجه (2039)
       عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ

الفتاوى الهندية-1/470، هداية-2/394
     
فى الفتاوى الهندية- وَإِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ تَطْلِيقَةً رَجْعِيَّةً أَوْ تَطْلِيقَتَيْنِ فَلَهُ أَنْ يُرَاجِعَهَا فِي عِدَّتِهَا رَضِيَتْ بِذَلِكَ أَوْ لَمْ تَرْضَ كَذَا فِي الْهِدَايَةِ  

(الفتاوى الهندية-1/472-473

       فى الفتاوى الهندية-إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا

والله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা