আমার নাম আনিকা,আমার স্বামীর নাম মনজু ,আমাদের বিয়ের বয়স 2বছর ছিলো।ছোট ছোট বিষয় নিয়ে স্বামী রাগ করে বা ভুল বুঝাবুঝির জন্য দীঘদিন আমার থেকে দূরে ছিলেন।এক পর্যায়ে স্বামী সংসার করবেন না বলে জানান এবং আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে উনি তালাকের নোটিশ প্রেরণ করেন।যদি ও তালাকের নোটিশ সম্পর্কে আমার ধারণা ছিলেন না এবং আমার বাড়ি আসেও নি তালাকের কোনো নোটিশ, তার পর উনি দিয়েছেন তাই মেনে নিয়েছি তালাক হয়েছে।তালাকের লিখিত নোটিশ দেওয়ার পর ৩মাসের মধ্যে উনি কোনো তালাক মুখে ও বলে নি বা ফিরিয়ে ও নেই নি তবে 3মাস পার ও হবার ও অনেক পর উনি নিয়ম পালন করার জন্য শুদু call দিয়ে মুখে 1,2,3এমন তালাক বলতে চেয়েছিল আমি 2টা শুনার পর ফোন কেটে দেয় আজকে 1বছর এর হয়েছে বিচ্ছেদ এরএখন কথা হলো উনি আমাকে কাগজে 1তালাক বায়েন লিখে তালাক দিয়েছেন এইটা কি ৩মাসে ৩তালাক হয়ে গিয়েছে না ১তালাক? এবং পুনরায় কি ইচ্ছে করলে নতুন করে বিয়ে করে সংসার করার সযোগ রয়েছে কিনাজানতে চাই
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে যে সকল শব্দ তালাকের অর্থের পাশাপাশি অন্য অর্থের সম্ভাবনাও রাখে এ সমস্ত শব্দকে কেনায়া বলা হয় আর কেনায়া শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত তথা সাধারণভাবে নিয়ত পাওয়া গেলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায় আর নিয়ত না পাওয়া গেলে তালাক পতিত হয় না ।
সুতরাং প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী আপনার স্বামীর কথা যে তিনি আপনার সাথে সংসার করবেন না একথা দ্বারা যদি তালাক উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সর্বনিম্ন এক তালাক বাইন পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেছে । প্রশ্নের বিবরণ দ্বারা এমনটাই মনে হচ্ছে যে উক্ত কথা দ্বারা স্বামী তালাকের নিয়তিই করেছেন কেননা একথা বলার পর আপনাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া পূর্বের কথা দ্বারা তালাক পতিত করা উদ্দেশ্য বলেও প্রতিয়মান হয় তথাপি শব্দটি যেহেতু কেনায়া তালাকের অন্তর্ভুক্ত বিধায় এ শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্বামীর নিয়তই ধর্তব্য হবে।
অতঃপর ইদ্দতের ভিতরে আপনাকে উদ্দেশ্য করে লিখিত তালাকের নোটিশে এক তালাকে বাইন উল্লেখ করা হয়েছে এর দ্বারা নতুন আরেকটি তালাক পতিত হয়েছে। সুতরাং আগের কথা দ্বারা যদি তালাকের নিয়ত করে থাকে তাহলে ২ তালাক পতিত হয়েছে। আর যদি প্রথম কথা দ্বারা তালাকের নিয়ত না করে থাকে তাহলে এক তলাক পতিত হয়েছে। যেহেতু মোট ২ তালাক পতিত হয়েছে, তাই এখন চাইলে আপনারা নতুন মোহরের নির্ধারণ করে সাক্ষীর উপস্থিতিতে বিবাহে আবদ্ধ হতে পারবেন। এবং ইদ্দত পরবর্তী মৌখিকভাবে তিন তালাক গ্রহণযোগ্য হবে না । কেননা তখন ইদ্দত শেষ হয়ে গেছে। আর ইদ্দত শেষ হয়ে গেলে পূর্বের তালাকের সাথে কোন ধরনের তালাক যুক্ত হয় না। বিধায় ইদ্দতের পর মোবাইল ফোনের মাধ্যমে স্বামীর তিন তালাক দেওয়া দ্বারা কোন ধরনের তালাক পতিত হয়নি।
উল্লেখ্য : তালাকে বাইনের পর ইদ্দতের ভিতর বাইন তালাক দিলে মৌলিকভাবে উক্ত তালাক পতিত হওয়ার কথা নয় ।তবে যদি পরবর্তীতে দেওয়া তালাক পূর্বের তালাকের সংবাদ হিসেবে গণ্য করা সম্ভব না হয় বরং পরবর্তীতে উচ্চারিত শব্দ দ্বারা নতুন তালাক উদ্দেশ্য হয়ে থাকে তাহলে নতুন তালাক পতিত হবে । সুতরাং আমাদের আলোচিত মাসালায় ইদ্দতের ভিতর তালাকের নোটিশে এক তালাকে বায়েন উল্লেখ করা হয়েছে এবং এর দ্বারা নতুন তালাক পতিত করাই উদ্দেশ্য যা শব্দের ব্যবহার এবং অবস্থার দিকে লক্ষ্য করলেই বুঝা যায় । বিধায় ইদ্দতের মধ্যে দেওয়া নোটিসে বর্ণিত তালাক পূর্বের তালাকের সাথে যুক্ত হয়ে নতুন তালাক হিসেবে গণ্য হবে।
الادلة الشرعية
الدر المختار ٤/٥٣١/الازهر
لا يلحق البائن الباين اذا امكن جعله اخبارا عن الاول كانت بائن بائن او ابنتك بتطليقة فلا يقع لانه اخبار فلا ضرورة في جعله ان شاء بخلاف ابنتك باخرى او انت طالق باين او قال نويت البينونة الكبرى لتعذر حمله على الاخبار فيجعل انشاء
رد المحتار ٥٣١/٤الازهر
قوله : (بخلاف ابنتك باخرى) اى لو ابانها اولا ثم قال في العدة ابنتك باخرى وقع لان لفظ اخرى مناف لامكان الاخبار بالثاني عن الاول
وفيه ايضا ٥٣١/٤الازهر
ليس المراد الاخبار النحو بل الاخبار عما صدر اولا قال الرافعي : قوله : (بل الاخبار عما صدر اولا ) لا شك ان الاخبار عما حصل اولا متحقق بلفظ بائن بعد الجمله الاولى بعد الجملة الاولى ففيما فعله حصل تمثيل للايقاع اولا وثانيا
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা