মুহতারাম! জনৈক ব্যক্তি বলেন যে, আমার নামাজ-রোজা করা লাগবে না, কারণ আমার ইয়াকিন ঠিক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, وَاعْبُدْرَبَّكَحَتَّىٰيَأْتِيَكَالْيَقِينُ। এখানে আল্লাহ তায়ালা ইয়াকিন ঠিক হওয়া পর্যন্ত ইবাদত করতে নির্দেশ দিয়েছেন। জানার বিষয় হলো, তার কথা কি সঠিক? এবং উক্ত আয়াতে সঠিক ব্যাখ্যা কী?
নিবেদক: মুহিবুল্লাহ চাটগামী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে প্রত্যেক মুসলিম, বালেগ, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তির জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করা ফরজ। সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তির উক্তি, ‘আমার নামাজ-রোজা করা লাগে না’, সম্পূর্ণ ভ্রষ্টতা এবং এ উক্তির স্বপক্ষে কোরআনের আয়াত দ্বারা দলিল পেশ করা সম্পূর্ণ ভুল ও অজ্ঞতার পরিচায়ক।
সুতরাং জমহুর মুফাসসিরীনের নিকট উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা হলো, ‘(হে নবী!) আর আপনি আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকুন আপনার নিকট মৃত্যু আসা পর্যন্ত।’ অর্থাৎ, উক্ত আয়াতে الْيَقِينُ দ্বারা মৃত্যু উদ্দেশ্য।
সূত্র: সূরা মারিয়াম, আয়াত নং ৩১; তাফসীর তাবারী, ৮/৭৯, তৌফিকিয়া; তাফসিরুল কাশশাফ, ২/৫৭৮, তৌফিকিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল