মুহতারাম! সাজেদা বেগম রওজা শরীফের পাশে দাঁড়িয়ে এভাবে দোয়া করলেন, ‘হে আল্লাহর রাসূল! আমাকে আপনার পথ-প্রদর্শন করুন, আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করুন।’ জানার বিষয় হলো, এর দ্বারা কি তার ঈমানের কোনো সমস্যা হবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: রাকিবুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে সকল কল্যাণ-অকল্যাণ আল্লাহর হাতেই নিহিত। তাই জীবিত বা পরলোকগত কোনো নবী কিংবা অলি-বুজুর্গ উপকারের মালিক বিশ্বাস করে তার কাছে কিছু প্রার্থনা করা স্পষ্ট শিরক। সুতরাং প্রশ্নোল্লিখিত সাজেদা বেগম যদি আল্লাহকে সকল কল্যাণের মালিক বিশ্বাস করে কেবল আবেগের বশবর্তী হয়ে এমন দোয়া করে থাকে, তাহলে কাজটি অনুচিত হলেও ঈমানের কোনো সমস্যা হবে না। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের মালিক এবং মৃত্যুর পরও রওজা থেকে সঠিক পথ প্রদর্শন করেন, এমন আকীদা পোষণ করে দোয়া করে, তাহলে তা শিরক হবে। অনুরূপভাবে রাসূলের নিকট ‘আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করুন’ বলে দোয়া করাও জায়েয নেই।
সূত্র: সূরাতুল আরাফ, আয়াত নং ১৮৮; তাফসিরুল মাযহারী, ৩/৪৮০, জাকারিয়া; ইমদাদুল ফাতাওয়া, ৬/৩১২, দারুল উলুম করাচী।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল