মুহতারাম! রমজান মাসে অনেক মুসলিমও রোজা না রেখে বিভিন্ন দোকান-পাটে শাটার বন্ধ রেখে খাবার খায়। একবার পুলিশ দোকান-পাটে অভিযান চালালে বেরোজদারীরা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়। ফলে পুলিশ তাদেরকে কিছু না বলেই ছেড়ে দেয়। জানার বিষয় হলো, সূরতে পুলিশের ভয়ে মুসলিমগণ নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়াতে তাদের ঈমান থাকবে কি না? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: সালমান আহমাদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিকোণে প্রাণনাশ কিংবা অঙ্গহানির আশঙ্কার মুখোমুখি হয়ে অন্তরে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কুফরির শব্দ উচ্চারণের অবকাশ আছে। এতদ্ভিন্ন স্বাভাবিক অবস্থায় নিজেকে অমুসলিম হিসেবে পরিচয় দেওয়া কুফরি, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়।

অতএব, প্রশ্নালোচ্য পরিস্থিতিতে উল্লিখিত অপারগাবস্থার অন্তর্ভুক্ত না হয়ে নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেওয়ার দ্বারা তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় তারা নতুন করে ঈমান ও বিবাহ নবায়ন করা, সতর্কতার দাবি।

সূত্র: আল-ওয়াজিয, ১৩৫, সালাম; বাযযাযিয়া ২/২৮৭, যাকারিয়া; বাহারুর রায়েক ৫/২০৮, যাকারিয়া।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল