মুহতারাম! ঈদুল আযহার দিনে জবাইকৃত পশুর রক্ত শরীরে মাখার দ্বারা নাকি ভূত-পেত্নীর আছর থেকে রক্ষা পাওয়া যায়। তাই সমাজনগর এলাকার সবাই এমন কাজ করে। এবং এমনটি করলে ময়দানে হাশরে উক্ত পশুর সুপারিশ পাওয়া যাবে। এই আকীদা সম্পর্কে শরীয়তের পূর্ণ বিধান জানতে চাই।
নিবেদক: আব্দুল্লাহ নোমান ফয়সাল
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় মর্মে হাদীসের ভাষ্য বিদ্যমান। এতদ্ভিন্ন কোরবানির পশুর রক্ত সম্পর্কিত শরীয়তে কোনো বিবৃতি নেই এবং কোরবানির পশু কেয়ামতের দিন সুপারিশ করবে মর্মে কোরআন-হাদীসে কোনো বর্ণনা নেই। ফলে প্রশ্নালোচ্য উক্তিগুলো নিতান্তই ভুল ও মনগড়া। এরূপ আকীদা বিশ্বাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
সূত্র: সূরা ইসরা, আয়াত: ৩৯; আপকে মাসায়েল আওর উনকা হল ১/৮৩।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল