মুহতারাম! জনৈক ব্যক্তি একটি মাজারের পাশে দাঁড়িয়ে বলল, আমি অনেক বড় গুনাহগার, আমি গাদ্দার, আমি কাফের। আমার জন্য সুপারিশ করুন। জানার বিষয় হলো, নিজেকে এভাবে কাফের বললে সে কি আর মুসলমান থাকবে? গাইরুল্লাহর সুপারিশ প্রয়োজন আছে কি?
নিবেদক: রাকিবুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিকোণে স্বাভাবিক অবস্থায় কোনো মুসলমান নিজেকে কাফের বলে সম্বোধন করা কুফরির অন্তর্ভুক্ত, তাতে ঈমানচ্যুত হয়ে যায়। অতএব, প্রশ্নোক্ত সূরতে জনৈক ব্যক্তি স্বীয় বক্তব্যে নিজেকে কাফের সম্বোধন করার কারণে সে ঈমানচ্যুত বলে গণ্য হবে। এমতাবস্থায় তার জন্য ঈমান নবায়ন করা আবশ্যক।
আর প্রশ্নোক্ত সূরতে মৃত ব্যক্তি থেকে কিছু কামনা করা, সুপারিশ চাওয়াও শরীয়তসম্মত নয়।
সূত্র: ফিকহুল হানাফী ৫/৫২০, দারুল কলম; তাতারখানিয়া ৭/২৮৩, যাকারিয়া; বাযযাযিয়া ২/২৮৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল