মুহতারাম! ইউরোপে আমার কিছু বন্ধু আছে, যারা ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ। এবং তারা ইসলাম ধর্মের কালেমাটাও জানে না। কিন্তু তারা নিজেকে মুসলিম দাবি করে, অথচ তারা সূরত ও সীরাতে ইয়াহুদি ও নাসারার কালচারে চলাফেরা করে। জানার বিষয় হলো, মুসলিম হওয়ার জন্য ইসলামের কালিমা ও আকীদা সম্পর্কে জানা কি জরুরি? এবং যাদের পিতা-মাতা ও দাদা মুসলিম, তাই তাদের ছেলেমেয়েও মুসলিম। কিন্তু ইসলামের কোনো রীতিনীতি তারা মানে না, তাদের হুকুম কী? আর যারা নামে মুসলিম, কিন্তু কাজে অমুসলিম, তাদের ব্যাপারে শরীয়তের বিধান কী? বিস্তারিত জানাবেন।

নিবেদক: আব্দুল্লাহ নোমান ফয়সাল

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরীয়তের দৃষ্টিতে যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় এবং অন্তরে আল্লাহ ও তাঁর রাসূলের উপর পূর্ণ বিশ্বাস রাখে, এ ধরনের লোকেরা ঈমান পরিপন্থী কোনো আকীদা পোষণ না করার শর্তে তারা মুসলমান হিসেবেই গণ্য হয়। সুতরাং প্রশ্নে উল্লেখিত সূরতে আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস লালন করার সাথে সাথে মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করে ঈমান পরিপন্থী কোনো আকীদা লালন না করলে প্রশ্নে উল্লেখিত লোকগুলো মুসলমান হিসেবেই গণ্য হবে। ইসলামের কালিমা না জানার ফলে অমুসলিম বলা যাবে না।

সূত্র: শরহু আকিদাতুত তাহাবি ৯৪, আল ইসলামিয়া; শরহুল আকাইদ ১২০; ফাতাওয়া মাহমুদিয়া ২/৫৮।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল