মুহতারাম! জনৈক ব্যক্তি মুসলমান, কিন্তু হিন্দুদের পূজা উদ্বোধন করেন। তাদের সাথে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পাদন করেন। জানার বিষয় হলো, তার কী হুকুম? এর কারণে ঈমানে কোনো সমস্যা হবে কি?

নিবেদক: মোঃ মহিবুল্লাহ চাটগামি

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরীয়তের দৃষ্টিতে সহমত প্রদর্শনপূর্বক হিন্দুদের পূজা উদ্বোধন করা এবং তাদের সাথে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পাদন করা কুফরি। এরূপ আকীদা না রেখে ভিন্ন কোনো হিকমতে এমনটি করলে ঈমান যাবে না, তবে সর্বাবস্থায় এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।

সুতরাং প্রশ্নে উল্লেখিত সূরতে উক্ত ব্যক্তি সমর্থন ও সহমত প্রদর্শনপূর্বক পূজা উদ্বোধন করে থাকলে সে ঈমানচ্যুত গণ্য হবে। আর অন্য কোনো কারণে করে থাকলে গুনাহগার হবে। তাই সর্বাবস্থায় এরূপ কার্যক্রম থেকে বিরত থাকা আবশ্যক।

সূত্র: মুহিতুল বোরহানি ৭/৪২৮, মাজলিসুল ইলমি; বাহরুর রায়েক ৫/২৬, জাকারিয়া; শরহুল আকাইদ ১৯৫, এইচ এম সায়ীদ।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল