হতারাম! কোনো জিনিস খাওয়ার পর যদি পেট খারাপ হয় অথবা বুকে ব্যথা হয় অথবা অন্য কোনো রোগ হয়, পরে যদি বলি, অমুক জিনিসটা খাওয়ার কারণে বুকে ব্যথা বা এমন সমস্যা হয়েছে, তাহলে কি আকীদাগত কোনো সমস্যা হবে? ইল্লতসহ জানাবেন।

নিবেদক: রাকিবুল ইসলাম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

সুস্থতা-অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে আসবাবের প্রভাব স্বীকার করাতে আকীদাগত কোনো সমস্যা নেই। সুতরাং প্রশ্নে উল্লেখিত সূরতে কোনো খাবার খাওয়ার পর রোগ হলে, আল্লাহকেই অসুস্থতার মালিক বিশ্বাস রেখে কেবল আসবাবের বিবেচনায় খাবারের দিকে অসুস্থতার সম্বন্ধ করাতে আকীদাগত কোনো সমস্যা হবে না।

সূত্র: আকাইদুন নাসাফিয়া ২৬৬, জোহা; আল-আকাইদুল ইসলামিয়া ২/৬৬০, দারুল ইসলাম; মিরকাতুল মাফাতিহ ১/১৪৭, আশরাফিয়া।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল