মুহতারাম! সূরা জুমারের ৩০ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন: ﴿إِنَّكَمَيِّتٌوَإِنَّهُمْمَيِّتُونَ﴾এর দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের মতো মৃত। কিন্তু ইমাম সাহাবী রহমাতুল্লাহি আলাইহি الأجوبةالمرضية- তে সহিহ সনদে «مَنْصَلَّىعَلَىنَبِيِّنَاأَبْلَغْتُهُ» উক্ত হাদিস উল্লেখ করেন, যার দ্বারা বুঝা যায় যে তিনি কবরে জীবিত। জানার বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর-জীবন সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কী? বিরোধপূর্ণ আয়াত ও হাদিসের সমাধানসহ জবাব আশা করছি।

নিবেদক: আবুল কাসিম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে স্বশরীরে আলমে বরযখের হায়াত অনুযায়ী জীবিত অবস্থান করছেন। এক্ষেত্রে আলোচ্য আয়াত ﴿إِنَّكَمَيِّتٌوَإِنَّهُمْمَيِّتُونَ﴾(আপনি তাদের মতোই মৃত)এর দ্বারা পার্থিব তথা দুনিয়ার জীবনের মৃত্যু উদ্দেশ্য। আর হাদিসে উল্লেখিত জীবিত থাকার দ্বারা মৃত্যু-পরবর্তী আলমে বরযখ তথা কবর জগতে জীবিত থাকা উদ্দেশ্য। তাই বস্তুত উক্ত আয়াত ও হাদিসের মাঝে কোনো বিরোধ নেই।

সূত্র: সুনানে ইবনে মাজাহ—হাদিস নম্বর ১৬৩৭; ফাতহুল বারী—২/৩২০, দারুল হাদিস; মিরকাতুল মাফাতিহ—৩/৪১৮, আশরাফিয়া।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল