মুহতারাম মুফতি সাহেব! বর্তমান বাংলাদেশে আল্লাহ তাআলার অবস্থান নিয়ে বিভিন্ন
মতামত শোনা যায়।
১. আল্লাহ তাআলা আরশের উপর আছেন।
২. আল্লাহ তাআলা সব জায়গায় আছেন।
৩. আল্লাহ তাআলা আসমানের উপর আছেন।
জানার বিষয় হলো, বাস্তবিক পক্ষে আল্লাহ তায়ালা কোথায় আছেন? এক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কী?
নিবেদক: সাখাওয়াত হোসেন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতে, আল্লাহ তায়ালা স্থান-কাল ও পাত্র থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। তাই আল্লাহ তায়ালার শানে কোথায় আছেন, এই প্রশ্ন অবান্তর। কেননা কোথাও থাকা বা অবস্থানের জন্য স্থানের মুখাপেক্ষী হওয়া জরুরি, যা থেকে আল্লাহ তায়ালা পবিত্র।
কুরআনে আল্লাহ তায়ালা আরশের উপর ইস্তেওয়া গ্রহণ করেছেন, এই মর্মে আয়াত রয়েছে। ইস্তেওয়া আল্লাহ তায়ালার একটি গুণ, যার কাইফিয়ত সম্পর্কে তিনিই ভালো জানেন। তাই উক্ত আয়াতের অনুবাদ “সমাসীন হয়েছেন” সহীহ নয়।
পাশাপাশি আল্লাহ তায়ালা আসমানে রয়েছেন বা আসমানে অবতরণ করেন কিংবা সর্বত্র বিরাজমান ইত্যাদি বক্তব্য দ্বারা আল্লাহ তায়ালার ইলম ও কুদরত, রহমত ও দয়ার নুযুল উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহ তাআলার পবিত্র সত্তা নয়।
সূত্র: সহীহ আকীদাতুত তহাবি—২৬১৭, দারুল আকীদা; শরহুল ফিকহিল আকবার—১৬ পৃ., কদীমি কুতুবখানা; জামিউল আহকামিল কোরআন—৪/১৭৯, তাওকিফিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল