মুহতারাম! আমাদের এক আত্মীয় প্রতিবছর তার মৃত দাদার নামে একবার কলা গাছ দিয়ে ছোট্ট ঘরের মতো ভেলা তৈরি করে সারাদিন তার পাশে গান-বাজনা করে। লোকজন বিভিন্ন নিয়তে ভেলায় টাকা-পয়সা, খাবার ইত্যাদি রাখে। সবশেষে গভীর রাতে সবাই মিলে ওই ভেলা নদীতে ভাসিয়ে দেয়। তাদের আকীদা হলো, এর দ্বারা তার আত্মার প্রশান্তি লাভ করে। জানার বিষয় হচ্ছে, তাদের এই কার্যকলাপ শরীয়তসম্মত কি না এবং তাদের আকীদা সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী?
নিবেদক: মোহাম্মদ ইব্রাহিম খান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে মৌলিকভাবে মৃত ব্যক্তির প্রতি শোক প্রকাশ করা বৈধ। আর ঈসালে সওয়াবের শরীয়তসম্মত স্বীকৃত পন্থা হলো, তাদের নামে দান-সদকা করতঃ কিংবা কোনো ইবাদত করতঃ তাতে তাদের সওয়াবের নিয়ত করা। এতদভিন্ন, তাদের বিচ্ছেদের দিন-তারিখ ধার্য করে শরীয়ত পরিপন্থী রেওয়াজসর্বস্ব কার্যক্রমে শোক প্রকাশ করা মোটেও সমর্থনযোগ্য নয়।
সুতরাং আপনাদের উক্ত আত্মীয়ের জন্য তার দাদার স্মরণে গান-বাজনা করা এবং ভেলা তৈরি করে তাতে বিভিন্ন নিয়তে টাকা-পয়সা দিয়ে ভাসিয়ে দেওয়া, শরীয়ত পরিপন্থী গান-বাজনা ও অপচয় সম্মিলিত রেওয়াজ সর্বোচ্চ কাজের অন্তর্ভুক্ত হওয়ায় তা বৈধ হবে না।
সূত্র: রদ্দুল মুহতার, ২/২৪০, দারুল ফিকির; ফাতাওয়ায়ে বাযযাযিয়া, ১/৫৪, যাকারিয়া; আল-হালাবি কাবির, ৬০৯ পৃ., মাকতাবায়ে সুহাইল একাডেমী।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল