মুহতারাম! আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ শেষে দুআর মধ্যে এ কথা বলেন, “আয় আল্লাহ! শাহজালাল, শাহ পরান আর মাদানীর খাতিরে আমাদের দুআ কবুল ফরমাও।” মসজিদ থেকে বের হয়ে জনৈক গায়র-মুকাল্লীদ আলেম বলেন, এ ধরনের বাক্য বলা সঠিক নয়, তা নাকি শিরকের অন্তর্ভুক্ত। জানার বিষয় হলো, আল্লাহর নেক বান্দাদের ওসিলা গ্রহণ করে দুআ করা জায়েয কি না এবং এ ওসিলা গ্রহণের কোন কোন পদ্ধতি শরীয়ত কর্তৃক সমর্থিত নয়? জানাবেন।
নিবেদক: আবুল কাসিম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা বা নিজের কোনো নেক আমলের ওসিলা করে দুআ করার প্রমাণ সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব, আল্লাহর নেক বান্দাদের ওসিলা গ্রহণ করে দুআ করা জায়েয। এটাকে শিরক বলার কোনো সুযোগ নেই।
আর ওসিলা গ্রহণের নিষিদ্ধ পদ্ধতি হলো:
১। তাদেরকে দুআ কবুলের (আংশিক বা পূর্ণ) ক্ষমতাবান মনে করে দুআ করা।
২। দুআতে মৃত নেককার, বুযুর্গদেরকে
সুপারিশকারী মনে করা ইত্যাদি।
সূত্র: সহীহুল বুখারী (হাদিস নম্বর: ১০১০, ৩৭১০, দারুস সালাম); ইনআমুল বারী—৪/১৯৩, দেওবন্দ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল