মুহতারাম! রফিক মিয়া একবার এক বিপদে পড়ে বলে উঠলেন, “আল্লাহর আর খাইয়া-দাইয়া কোনো কাজ নেই! তিনি কি আমারে ছাড়া অন্য কাউকে দেখেন না? দুনিয়ার সব বিপদ শুধু আমার উপরেই চাপান, তিনি এত জালেম কেন?” জানার বিষয় হলো, এই ধরনের কথা বলায় তার উপর কুফরি আবশ্যক হবে কি না? বিস্তারিত জানাবেন।
নিবেদক: মাইনুদ্দিন তাহের
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে আল্লাহ তায়ালার শানে জেনে-বুঝে গোস্তাখিমূলক কোনো কথা বলা কুফরি। সুতরাং প্রশ্নোক্ত রফিক মিয়া আল্লাহ তাআলার শানে গোস্তাখিমূলক বাক্য বলায় তিনি কাফের হয়ে যাবেন। তার জন্য করণীয় হলো, তাড়াতাড়ি ঈমান নবায়ন করে আল্লাহ তায়ালার নিকট তওবা-ইস্তিগফার করা।
সূত্র: কুরআনুল কারীম (সূরা আনআম, আয়াত নং ১০৮); শরহে আকায়েদ, ৪৬২, মাকতাবাতুল ফতোয়া; বাহারুর রায়েক, ৫/২০২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল