মুহতারাম! মানহাজী নামে নতুন এক ফেরকা বের হয়েছে। যারা বলে, যারা গণতন্ত্রকে সমর্থন করবে বা গণতন্ত্রকে মানবে, তারা কাফের। যদিও গণতন্ত্রের মূল-মদ কুফুরী। জানার বিষয় হলো, হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য বুযুর্গানে কেরাম, যারা এ ময়দানে কাজ করেছেন, তাদের ব্যাপারে কী হুকুম?

নিবেদক: যুবাইর সঈদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিকোণে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা একটি কুফরি মতবাদ। এতে মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহর তৈরি আইন দিয়ে নয়। তাই ইসলামী রাষ্ট্র কায়েম এবং গণতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তির লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা-পরিশ্রম করা জরুরি, যার ভিতর ওয়াজ-নসিহত, কিতাব-পুস্তক লিখন, দেশীয় ও আন্তর্জাতিক সেমিনার ইত্যাদির মাধ্যমে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা অন্তর্ভুক্ত।

পাশাপাশি একই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে পদ্ধতির পরিপূর্ণ বিশ্বাস রেখে নতুন পদ্ধতিতে নির্বাচন করা কেউ আলেমগণ বৈধ বলেছেন। সুতরাং হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য বুযুর্গানে কেরাম, যারা এ ময়দানে কাজ করেছেন, তারা গণতন্ত্রকে সমর্থন করে নয়; বরং এ দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করে ঈমানী দায়িত্ব পালন করেছেন, যা সম্পূর্ণ বৈধ।

সূত্র: আল-কুরআনুল কারীম,সূরা আনআম, আয়াত নং ১১৬; সূরা মুমিনুন, আয়াত নং ৮৮; সূরা আনআম, আয়াত নং ৫৬; সূরা মায়িদা, আয়াত নং ৪৫; সুনানে তিরমিজি২১৬৮; শরহু কাওয়ায়িদিল ফিকহ লিয যারকাকায়দা নং ২০, ২৬, ৩০; ফিকহি মাকালাত, ২/২৮৭, যমযম।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল