মুহতারাম! কাশেম মিয়ার পুত্রবধূ তার খেদমত করে না। তাই সে ছেলেকে আদেশ করে যেন সে স্ত্রীকে তালাক দেয়। জানার বিষয় হলো, বাবার আদেশে তালাক দেয়ার বিধান কি? এক্ষেত্রে তালাকের কোন আবশ্যকতা আছে কি না? এক্ষেত্রে ছেলের করনীয় কি? পাশাপাশি তালাকের শরয়ী অবস্থান জানিয়ে বাধিত করবেন।
নিবেদক মাসউদ মুহসিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামী শরীয়তে হালাল বিষয় সমূহের মধ্যে সর্ব নিকৃষ্ট হলো তালাক। শরীয়তে তালাক না দেয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। আর শরয়ী কোন উষর ব্যতীত তালাক দেয়ার ক্ষেত্রে পিতা মাতার আদেশ পালন করা আবশ্যক নয়।
অতএব, প্রশ্নোক্ত সূরতে শুধুমাত্র খেদমত না করার কারণে ছেলের জন্য পিতার আদেশে তালাক দেয়া আবশ্যক নয়, বরং এক্ষেত্রে ছেলের জন্য করণীয় হল-বাবাকে বুঝিয়ে তালাক না দেয়ার প্রতি রাজি করানো এবং স্ত্রীকে বুঝিয়ে বাবার খেদমত করানোর প্রতি রাজি করা। অবশ্য যৌক্তিক কোন কারণ থাকলে পিতার আদেশে তালাক দেয়ার অবকাশ আছে। বরং সেটা মুস্তাহাবও বটে।
(দুররুল মুখতার ৪/৪১৪, আজহার, মাজমাউল আনহুর: ২/৪, মাকতাবাতুল মানার, কিতাবুল ফাতাওয়া: ৫/৩৬, নায়িমিয়
. والله تعالى اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা