মুহতারাম, বাছির তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, 'তোর লগে আর ঘর-সংসার করমু না, তোর রান্না করা আত আর খামু না, তোর ধোওয়া কাপড় আর পরমু না'। মুহতারামের নিকট জানার বিষয় হলো, তার এই কথা আরা কোন তালাক পতিত হবে কি না? হলে কত তালাক? বিস্তারিত জানাবেন।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

      শরীয়া মতে স্ত্রীকে লক্ষ্য করে তালাকের অর্থবহ কোন কেনায়া শব্দ বা বাক্য তালাকের নিয়তে প্রয়োগ করার দ্বারা এক তালাকে বায়িন পতিত হয়। অন্যথায় নয়। পাশাপাশি তালাক পতিত হওয়ার ক্ষেত্রে বর্তমান বা অতিতকাল বুঝায় এমন বাক্য হওয়া জরুরী। ভবিষ্যৎবাচক বাক্যের দ্বারা তালাক পতিত হয় না।

      অতএব, প্রশ্নোক্ত সূরতে বাসির সাহেবের উক্তি 'তোর লগে আর ঘর-সংসার করমু না" এর মধ্যে তালাকের অর্থ থাকলেও আমাদের উরফে তা ভবিষ্যৎ সূচক বাক্য হওয়ায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না। তবে "তোর রান্না করা ভাত আর খামু না' তোর ধোওয়া কাপড় আর পরমু না' উক্তিদ্বয় তালাকের স্পষ্ট অসপষ্ট কোনটিরই অন্তর্ভুক্ত না হওয়ায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না।

(দুররুল মুখতার ৪/৫১৪, আজহার, রদ্দুল মুহতার ৬/৫১৫, আজহার, আহসানুল ফাতাওয়া ৫/১৬৬, যাকারিয়া।।

. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা