মাহমুদ সাহেব তার না বালেগ ছেলেকে বিবাহ করান, দু' এক বছর পর মেয়ের কিছু সমস্যা দেখা যায়। তখন মাহমুদ সাহেব তার না বালেগ ছেলের পক্ষ থেকে মেয়ের কাছে ডিভোর্সনামা পাঠান। জানার বিষয় হলো, বাবা কি তার না বালেগ সন্তানের পক্ষ হয়ে তালাক বা ডিভোর্স দিতে পারে? অন্যথায় বিচ্ছেদের প্রয়োজন হলে এক্ষেত্রে করণীয় কী? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক আবু বাসির

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরীয়া মতে তালাক ধর্তব্য হওয়ার জন্য তালাক প্রদানকারী প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া আবশ্যক। অন্যথায় তালাক পতিত হয়না।

      অতএব, প্রশ্নোক্ত সরতে উল্লিখিত মূলনীতির ভিত্তিতে না বালেগ ছেলে যেহেতু স্বয়ং তালাক দেওয়ার অধিকার রাখে না। ফলে সে বা তার বাবা উকিল হয়ে স্ত্রীকে তালাক বা ডিভোর্স দিতে পারবে না। এবং দিলে তা ধর্তব্য ও হবে না। আর নাবালেগ ছেলের বিবাহ বিচ্ছেদের প্রয়োজন হলে বালেগ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

(কানং:১/২৯৯, বুশরা, ভাবছিরীন-৩/৩৪, জাকারিয়া, রদুল মুহতার ৪/৪০১, জাকারিয়া।)

. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা